ঢাকায় ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বি এ.৫ সক্রিয়: আইসিডিডিআরবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ২৩:৪৬ আপডেট : ০৫ জুলাই ২০২২, ২৩:৪৬

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্টে ঢাকার বাসিন্দারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি)। মঙ্গলবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি।

আইসিডিডিআর,বি বলছে, গত ১৯ মে ঢাকায় প্রথম সন্দেহভাজন ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট বিএ.৫ শনাক্ত হয়। এরপর গত প্রায় ছয় সপ্তাহে উপ-ধরনটি সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে ঢাকায়। এ সময়ের মধ্যে সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করে ৫২টি কোভিড-১৯ পজিটিভের মধ্যে ৫১টি বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট এবং একটি বিএ.২ হিসেবে শনাক্ত করা হয়েছিল।

আইসিডিডিআর,বি আরও জানায়, ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এটি সংক্রমণ বাড়াচ্ছে। দেশে গত ১৪ মে থেকে ২৪ জুন ছয় সপ্তাহ বি এ .৫ সাব ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি সক্রিয় ছিল। সক্রিয় এই সাব ভ্যারিয়েন্ট অন্য যেকোনও ভ্যারিয়েন্টের চেয়ে বেশি সক্রিয়। যদিও বি এ ৫ দ্বারা আক্রান্ত ব্যক্তির অসুস্থতার তীব্রতা কম।

আরও পড়ুন

আবারও ওমিক্রন, কী বলছেন বিশেষজ্ঞরা

ঢাকায় করোনার নতুন ঢেউ

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
কাশফুলের মিতালি, দেখতে চাইলে ঘুরতে আসুন
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
শীতের সকালে বানিয়ে ফেলুন নরম তুলতুলে দোলনা পিঠা
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী