১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শিশুদের করোনা টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ১৩:২৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩:২৪

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকা দেওয়া শুরু হবে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশ ভালো আছে উল্লেখ করে এর আগে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলে স্বাস্থ্য সেবা ভালো চলছে, শিল্প ও আমদানি-রফতানি চালু আছে। আমাদের কর্মীরা অনেক দেশেই এখন যেতে পারে। অনেক দেশ আছে, যারা করোনা নিয়ন্ত্রণ করতে না পেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি