অস্টিওপরোসিস নীরব ঘাতক, মন্তব্য বিশেষজ্ঞ চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ০৯:৫১ আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৯:৫১

অস্টিওপরোসিসকে মানবদেহে নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে বিশ্ব অস্টিওপরোসিস দিবস উপলক্ষে এক সায়েন্টিফিক সেমিনারে তারা এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক এ এফ এম রুহুল হক বলেন, অস্টিওপরোসিস এমনই এক নীরব ঘাতক যে ৭-১০ দিন ওষুধ খেলে এর থেকে আরোগ্য লাভ করা সম্ভব নয়। এখন তো আমরা এসব নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু আগে তার সুযোগ ছিল না। এখনই সময় মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার—অস্টিওপরোসিস মোকাবিলায় কী কী পদক্ষেপ প্রয়োজন।

অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান বলে, অস্টিওপরোসিস মানবদেহে নীরব ঘাতক। বিশেষ করে নারীরা এই রোগে বেশি আক্রান্ত হন। তাই হাড়ের যত্ন নেওয়া খুবই জরুরি।

অস্টিওপরোসিস টাস্ক ফোর্স অব বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) ও হেলথকেয়ার ফার্মাসিটিক্যালস্ লিমিটেডের আয়োজনে এ সায়েন্টিফিক সেমিনারের সভাপতিত্ব করেন বিইএস সভাপতি অধ্যাপক এসএম আশরাফুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন বিইএস সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন—বারডেমের ডিজি এমকেআই কাইয়ুম চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক খান আবুল কালাম আজাদ, অধ্যাপক মো. রিদওয়ানুর রহমান, অধ্যাপক এসকে জিন্নাত আরা নাসরিন, অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন, অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান, অধ্যাপক মো. ফিরোজ আমিন, ডা. ফারিয়া আফসানা, ডা. এম সাইফুদ্দিন, ডা. মোহাম্মদ শাহ আলম, ডা. আফসার আহমেদ, ডা. আহসানুল হক আমিন প্রমুখ।

সূত্র: বাসস

/এমএস/
সম্পর্কিত
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
সর্বশেষ খবর
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম