দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শিশুকে জিন থেরাপির উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ১৪:২১আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪:২১

দেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকিউলার এট্রফিতে (এসএমএ) আক্রান্ত কোনও শিশুর জন্য জিন থেরাপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে এই থেরাপি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। এটি দেশের স্বাস্থ্য বিভাগের জন্য একটি মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি। 

চিকিৎসকরা জানান, স্পাইনাল মাসকিউলার এট্রফিতে একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জেনেটিক কারনে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা ছিল না। যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের ইনফেকশন এবং জটিলতার জন্য মৃত্যুবরণ করে।

তারা আরও জানান, বর্তমানে একটি বহুজাতিক ওষুধ কোম্পানি নোভাটিস অনাসেমগে রোগের জন্য সম্পূর্ণ নিরাময়যোগ্য জিন থেরাপি আবিষ্কৃত করেছে যা ইউএস এফডিএ কর্তৃক স্বীকৃত এবং ২ বছরের কম বয়সী শিশুদের স্পাইনাল মাসকিউলার এট্রফির চিকিৎসায় ব্যবহার করা হয়। 

চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে অধ্যাপক দ্বীন মোহাম্মদ বলেন, ‘এই চিকিৎসা প্রায় ২২ কোটি টাকা ব্যয় হয়, তাই আমাদের দেশে এমন রোগী থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় অনেক শিশু প্রতি বছর মারা যাচ্ছে। এমতাবস্থায় নোভাটিস (বাংলাদেশ) লিমিটেডের সহায়তায় একটি গ্লোবাল প্রজেক্টের আওতায় এই মূল্যবান ওষুধটি আমাদের দেশের একটি শিশুকে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সম্পূর্ণ সহায়তা করেছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি