আনচেলত্তির নিয়োগ ভালোভাবে নেননি ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৫, ১১:১১আপডেট : ১৪ মে ২০২৫, ১১:১৫

অনেক কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ করাতে পেরেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কিন্তু ইতালিয়ান একজনকে কোচ করায় সেটা ভালো চোখে নেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি মনে করেন, জাতীয় দল চালানোর জন্য বিদেশি কোচের প্রয়োজন নেই!  

ব্রাজিলের ইতিহাস বলে দেশি কোচ দিয়েই তারা দল পরিচালনা করে আসছে দীর্ঘ সময়। আনচেলত্তি বিদেশি কোচ হিসেবে ব্রাজিলে কাজ করবেন ১৯৬৫ সালের পর! কেন তার কাছে দ্বারস্থ হওয়া সেটা সবাই অবগত। কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চীনে সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে বিদেশি হওয়ায় তার (আনচেলত্তি) বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। কিন্তু আমি মনে করি ব্রাজিলকে পরিচালনার জন্য এখানেই যথেষ্ট সামর্থ্যবান কোচ রয়েছে।’

একজন ফুটবল অনুরাগী হিসেবে পরিচিত লুলা অতীতেও আনচেলত্তির নিয়োগ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। অথচ ইতালিয়ান এই কোচ অনেক বছর ধরেই আলোচনায়। লুলা ২০২৩ সালে বলেছিলেন, ‘সে কখনও ইতালির কোচ ছিল না...সে কেনও ইতালির সমস্যা সমাধান করতে পারে না, যারা ২০২২ বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি?’

আনচেলত্তির নিয়োগ ভালো চোখে না নিলেও তাকে গ্রেট টেকনিশিয়ান বলে তকমা দিয়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেছেন, এই ইতালিয়ান তাদের প্রথমে বিশ্বকাপ বাছাই উতরে যেতে সহায়তা করবে এবং তার পর সম্ভব হলে শিরোপা জিততে ভূমিকা রাখবে। 

বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চার নম্বরে অবস্থান করছে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তাদের চেয়ে এগিয়ে এগিয়ে ইকুয়েডর, উরুগুয়ে ও বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মূল পর্বে শীর্ষ ৬টি দল কোয়ালিফাই করবে। 

/এফআইআর/      
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি