আদালতের নির্দেশনায় দাম বাড়ানো হলো ২৪ ধরনের ওষুধের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৫:১৭আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৫:১৭

কলেরার স্যালাইনসহ কয়েক ধরনের ওষুধের দাম বাড়াতে হাইকোর্টে আবেদন করেছিল লিবরা ইনফিউশন লিমিটেড। অবশেষে আদালতের নির্দেশনায় কোম্পানিটির ২৪ ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধের দাম প্রকারভেদে ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আশরাফ হোসেন এসব তথ্য জানান।

আদালতের নির্দেশনা অনুযায়ী রবিবার (২০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওষুধের দাম নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ওষুধের দাম বাড়ানো সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ কনজুমার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটির প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

সভা থেকে জানানো হয়— বর্তমানে ডলার সংকট, কাঁচামালের দাম বাড়ার কারণে নিজেদের ওষুধের দাম বৃদ্ধি বিবেচনা করে এ দাম সমন্বয় করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদফতর সূত্রে জানা যায়,  লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের দাম প্রকারভেদে ৫ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে। উচ্চ আদালতের ওষুধের দাম বিবেচনা করার নির্দেশনায় ‘নাম মাত্র’ দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশে এসব ওষুধ আর কেউ উৎপাদন করে না।

ঔষধ প্রশাসন অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে ১৫০টিরও কম জেনেরিক ব্র্যান্ডের ২৭ হাজারের বেশি ওষুধ তৈরি হয়। এর মধ্যে মাত্র ১১৭টি ওষুধের দাম সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ঔষধ প্রশাসন অধিদফতরের অনুমোদন সাপেক্ষে বাকি ওষুধের দাম ওষুধ কোম্পানিগুলোই নির্ধারণ করে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানান, লিবরা ইনফিউশন লিমিটেড এসব ওষুধ প্রস্তুত করে। তারা ওষুধের দাম বৃদ্ধির জন্য হাইকোর্টে আবেদন করে। কোর্ট নির্দেশনা দিয়েছে তাদের আবেদনটা বিবেচনায় নিতে। কোম্পানির পক্ষ থেকে আরও বেশি মূল্যবৃদ্ধির দাবি জানানো হয়েছিল। জনসাধারণের কথা চিন্তা করে ৫ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে। এ ওষুধগুলোর দাম ১৫ বছরেও বাড়েনি বলে যোগ করেন তিনি।

যেসব ওষুধের দাম বাড়লো

লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম ৬১ থেকে বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। ১০০০ মিলির দাম ৮৮ থেকে বাড়িয়ে ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ থেকে বাড়িয়ে ১২২ টাকা করা হয়েছে।

৫০০ মিলির হাটসম্যান সলিউশন ৭৭ থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, দশমিক শূন্য ৯ শতাংশ (.০৯) সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা এখন ৬৬ টাকা, ৭৪ টাকার সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৮৯ টাকার সোডিয়াম ক্লোরাইড ১০০ টাকা, ১০২ টাকার সোডিয়াম ক্লোরাইড ১১৫ টাকা, ১০ শতাংশের ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা করা হয়েছে।

৯৮ টাকার ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকার ২৫ডেক্সট্রোজ ৮২ টাকা, ৯৩ টাকার ৫ % ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮৫ টাকা, ৮৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৯০ টাকা, ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮২ টাকা, ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ১০০ টাকা করা হয়েছে।

/এসও/এফএস/
সম্পর্কিত
কাবিননামায় বর-কনের পূর্ববর্তী বিয়ের তথ্য অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ 
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
সর্বশেষ খবর
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ফেনীর নুসরাত হত্যার মামলার আপিল-ডেথ রেফারেন্সের রায়ের তারিখ নির্ধারণ
ফেনীর নুসরাত হত্যার মামলার আপিল-ডেথ রেফারেন্সের রায়ের তারিখ নির্ধারণ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন