স্বাভাবিক প্রসবের সময় অ্যাজিথ্রোমাইসিন মৃত্যুঝুঁকি কমাতে পারে: গবেষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৫ আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৫

সম্প্রতি আইসিডিডিআর,বি, গ্লোবাল নেটওয়ার্ক ফর উইমেনস অ্যান্ড চিলড্রেনস হেলথ রিসার্চ-এর আওতায় ‘প্রসবের সময় অ্যাজিথ্রোমাইসিন প্রফিল্যাক্সিস ব্যবহার (এ-প্লাস)’ নামে একটি বহুদেশীয় গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক প্রসবের সময় অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক এর দুই-গ্রাম ওরাল ডোজ গ্রহণ করলে মায়েদের সেপসিস বা মৃত্যুর ঝুঁকি ৩৩ শতাংশ কমে যায়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় আইসিডিডিআর,বি।

সেপসিস তখনই হয় যখন শরীর কোন একটি সংক্রমণের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। এর ফলে মানবদেহের এক বা একাধিক অঙ্গ অকেজো হয় যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এই গবেষণাটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে।

এ-প্লাস গবেষণাটি সাতটি দেশের ২৯ হাজার ২৭৮ জন অন্তঃসত্ত্বা নারীদের ওপর করা হয়। দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশ, কঙ্গো, গুয়াতেমালা, ভারত, কেনিয়া, পাকিস্তান ও জাম্বিয়া। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত এসব অন্তঃসত্ত্বা নারীদের দুটি ভাগে বিভক্ত করে একটি গ্রুপকে অ্যাজিথ্রোমাইসিন ও অন্য গ্রুপটিকে প্লাসিবো (মূল ওষুধের মতোই দেখতে, কিন্তু এতে স্টাডি ড্রাগের উপাদান থাকে না) দেওয়া হয়। প্লাসিবো গ্রুপের তুলনায় অ্যাজিথ্রোমাইসিন গ্রুপে মাতৃকালীন সেপসিস বা মৃত্যুর ঝুঁকি ৩৩ শতাংশ কম দেখা যায়।

তবে, গবেষণায় অ্যাজিথ্রোমাইসিন নবজাতকের সেপসিস বা মৃত্যুর ওপর কোনও প্রভাব ফেলতে পারে কিনা, তা জানা যায়নি।  

উল্লেখ্য যে, সিজারিয়ান ডেলিভারিতে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে আগে থেকেই অ্যাজিথ্রোমাইসিনের ব্যবহার করা হচ্ছে।

গবেষণার বাংলাদেশ সাইটের সহ-নেতৃত্বে ছিলেন ইমেরিটাস সায়েন্টিস্ট ড. রাশিদুল হক এবং আইসিডিডিআর,বি-র অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট এসকে মাসুম বিল্লাহ এবং আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ড. উইলিয়াম পেট্রি।

গবেষণার প্রভাব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ড. রাশিদুল হক বলেন, ‘বাংলাদেশে যেখানে প্রায় প্রতি তিনটি প্রসবের মধ্যে দুটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, সেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে প্রসবের সময় দেওয়া দুই-গ্রাম অ্যাজিথ্রোমাইসিনের একক ডোজ অনেকের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।’ তিনি আশা করেন যে, স্বাস্থ্য সেবাদানকারী এবং নীতিনির্ধারকরা স্বাভাবিক প্রসবের সময় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করার কথা বিবেচনা করবেন।

এনআইএইচ-এর ইউনিস কেনেডি শ্রীভার ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের পরিচালক ও গবেষণাটির প্রাথমিক অনুদান প্রদানকারী ডায়ানা ডব্লিউ বিয়াঞ্চি, এম.ডি, বলেন, ‘গবেষণায় প্রাপ্ত ফলাফল থেকে একটি নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি অনুসরণ করার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে বৈশ্বিক মাতৃত্বকালীন সেপসিস এবং মাতৃমৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। গর্ভাবস্থা সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধ করার জন্য আমাদের জরুরিভাবে কার্যকর কৌশল নির্ণয় করা প্রয়োজন, কেননা, এটি বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর প্রায় ১০ শতাংশ এর জন্য দায়ী।’

গবেষণায় আরও দেখা গেছে যে, অ্যাজিথ্রোমাইসিন সেবনের ফলে কোনও বর্ধিত ঝুঁকির সম্ভাবনা নেই। গবেষকরা আশা করেন যে, এর ফলাফল মাতৃত্বকালীন সেপসিস এবং মৃত্যু প্রতিরোধে নতুন মাত্রা যোগ করবে।

এই মাল্টি-সাইট অধ্যয়নটি এনআইসিএইচডি-এর গ্লোবাল নেটওয়ার্ক ফর উইমেনস অ্যান্ড চিলড্রেনস হেলথ রিসার্চ পরিচালনা করে।  গবেষণায় সহ-অর্থায়ন করে এনআইসিএইচডি ও এফএনআইএইচ। এফএনআইএইচ, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছ থেকে এই গবেষণার জন্য অনুদান পায়।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
পাঁচ বিভাগে চালু হচ্ছে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল 
হামের জিনগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি: আইসিডিডিআর,বি
আইসিডিডিআর,বির গবেষণা দেশের আইসিইউগুলোতে ব্যাকটেরিয়ার ঝুঁকি উদ্বেগজনক
সর্বশেষ খবর
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সাজেকে দুই গ্রুপের গোলাগুলি
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে