মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৫:১৪আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:২৩

দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

রবিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি ডেন্টাল কলেজের ৫৭টি ভেন্যুতে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১ ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিক্যাল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। আর পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। এর মধ্যে ঢাকা শহরের পাঁচটি কেন্দ্রের ১৮টি ভেন্যুতে পরীক্ষা দেন ৫৭ হাজার ৪৩৬ জন।

পাস নম্বর পেয়ে এবছর উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ১৯৪ উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। মেধা তালিকায় প্রথম হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পরীক্ষা দেওয়া রাফসান জামান। তিনি লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ পেয়েছেন।

সরকারি মেডিক্যাল কলেজ-এ ভর্তির জন্য মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ কোটার নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় এবং ২০ শতাংশ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হয়েছে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের