জন্মবিরতিকরণ সামগ্রীর ব্যবহার বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ২০:১৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০:১৮

জন্মবিরতিকরণ সামগ্রী ব্যবহারের হার বিগত সময়ের চেয়ে ২ শতাংশ বেড়েছে। জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের হার ৩ শতাংশ বেড়ে ৫৫ শতাংশ হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২-এর প্রাথমিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান।

জরিপ বলছে, ২০২২ সালের হিসাব অনুযায়ী, নারীপ্রতি সন্তানের সংখ্যা ২ দশমিক ৩ জন। কিশোরী বয়সেই সন্তান জন্ম দেওয়ার হার বিগত বছরগুলোর তুলনায় কমেছে। ২০১৭ সালে এই হার ছিল ২৮ শতাংশ। ২০২২ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ২৩ শতাংশে। অল্প বয়সে বিয়ের হার ধীরে ধীরে কমে যাচ্ছে। ২০ থেকে ২৪ বছরের নারীদের মধ্যে ১৮ বছরের আগেই বিয়ে হওয়ার হার ২০১১ সালে ছিল ৬৫ শতাংশ, ২০১৭ সালে তা কমে দাঁড়ায় ৫৯ শতাংশে এবং ২০২২ সালে তা ৫০ শতাংশে নেমে আসে।

বিডিএইচএস বলছে, ২০২২ সালে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি লক্ষ করা গেছে। ৯৯ শতাংশ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ হয়েছে। ৯৮ শতাংশ ঘরে কারও না কারও মোবাইল ফোন আছে। ৬০ শতাংশ বাড়িতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা আছে, যা ২০১৭ সালে ছিল ৪৩ শতাংশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি), ইউএসএআই ডির বাংলাদেশের পরিচালক (পপুলেশন, হেলথ অ্যান্ড নিউট্রিশন) ক্যারি রাসমুসেন।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক মো. শফিকুল ইসলাম।

/এসও/এনএআর/
সম্পর্কিত
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
৪০ পেরোনোর পর সকালে যে ৩ অভ্যাসে গুরুত্ব দেবেন নারীরা
আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক