করোনা শনাক্তের হার বেড়েছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ জুলাই ২০২৩, ২২:৩১আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২২:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের। সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৬১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪ শতাংশ। আজ শুক্রবার তা বেড়ে হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ।

শুক্রবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৭৪৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

/এফএস/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম