আদালত চত্বরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ

মেহেরপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলা ও জামায়াত নেতা জাব্বার হত্যা মামলার আসামি হিসেবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন।

আদালতের আদেশের পর সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনসহ আসামিদের দুপুরে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে ডিম নিক্ষেপ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক মন্ত্রীকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় একই মামলায় মন্ত্রীর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল ও বোন জামাই বাবলু বিশ্বাস আসামি হিসেবে উপস্থিত ছিলেন। জামায়াত নেতা জব্বার হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তাদের দুটি মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর  করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিন ও জামায়াত নেতা জব্বার হত্যা মামলায় দুই দিন রিমান্ড দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন ইব্রাহিম শাহীন, আব্দুল মতিন, আব্দুস সালাম, ইয়ারুল ইসলাম।

আদালত চত্বরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ

সকাল ১১টার দিকে তাদের আদালতে তোলা হয়। আদালতে এক ঘণ্টা শুনানি শেষে দুটি মামলায় তিন ও দুই দিন করে ফরহাদ হোসেন ও তার ছোট ভাই মৃদুলকে রিমান্ড দেন। অন্যদিকে বোন জামাই বাবলু বিশ্বাসকে একটি মামলায় দুই দিনের রিমান্ড প্রদান করেন। আদালতের কাঠগড়ায় পুরোটা সময় নীরব থাকতে দেখা যায় সাবেক মন্ত্রীকে।

এর আগে গত ২৯ জানুয়ারি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়।

৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় রাশেদুল ইসলাম নামে একজন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছিলেন। এছাড়াও জামায়াত নেতা জব্বার হত্যার অভিযোগে ফরহাদ হোসেনকে আসামি করে তার ছেলে একটি মামলা করেন। মামলা দুটির আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে তাকে নিয়ে আসে জেলা পুলিশ।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপন করেন ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে হত্যা মামলায় তাকে আটক করেছিল র‌্যাব। তার নামে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা। 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ভাড়াটে খুনি দিয়ে উপজেলা বিএনপির সভাপতিকে হত্যা, ৫ জন রিমান্ডে
ছিনতাইয়ের পর কুপিয়ে হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড
শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা
সর্বশেষ খবর
৮ ঘণ্টা রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
৮ ঘণ্টা রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
নৈশভোজে মিত্রদের কী বার্তা দিতে চান প্রধানমন্ত্রী
নৈশভোজে মিত্রদের কী বার্তা দিতে চান প্রধানমন্ত্রী
বিশ্বকাপ জিততেই কুকুরেয়াকে ট্যাটুর কথা মনে করিয়ে দিলেন দে লা ফুয়েন্তে
বিশ্বকাপ জিততেই কুকুরেয়াকে ট্যাটুর কথা মনে করিয়ে দিলেন দে লা ফুয়েন্তে
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার