ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৭:২৫আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:২৫

আসন্ন ঈদের আগে বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বাড়ানোর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠকে শেষে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ইন্টার্ন চিকিৎসকদের বহুদিনের দাবি ছিল বেতন বৃদ্ধির। এই দাবির সঙ্গে প্রথম দিন থেকেই আমি সম্মতি দিয়েছি। আমি তাদের কথা শুনেছি, কয়েকবার তাদের সঙ্গে বসেছি। হাসপাতালকে বাঁচিয়ে রাখার জন্য এরাই সবচেয়ে বেশি কাজ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- তিনি বিষয়টি দেখবেন, তাদের কাজে যোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। ঈদের পরেই আমরা বলতে পারবো কবে তাদের বেতন বাড়বে।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, স্যার (ডা. সামন্ত লাল সেন) আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের আগে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট ও এফসিপিএস ট্রেইনিদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে। সেই সঙ্গে পরবর্তী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। ভাতা বাড়বে এই নিশ্চয়তা স্যার দিয়েছেন। আগামী এক মাসের জন্য আমাদের আন্দোলন স্থগিত করা হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের ভাতা না বাড়ালে বর্তমান বাজার দরে তাদের পক্ষে চলা খুব কষ্টকর। তাদের এই দাবির সঙ্গে আমি প্রথম দিন থেকেই একাত্মতা ঘোষণা করেছি। এটা খুবই যৌক্তিক দাবি। সব কিছু বিবেচনা করে আমি কয়েকবার চিকিৎসকদের সঙ্গে বসেছি, আমার কথার বাইরে তারা কখনই যায়নি। তারা যে পরিশ্রম করে, যেভাবে রোগীকে সেবা দেয়, তারাই কিন্তু একটা হাসপাতালের প্রথম অরনামেন্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে আজকেও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন– তাদের দাবি আমি অবশ্যই দেখবো। উনি আমাকে বলেছেন- চিকিৎসকদের কাজে ফিরে যেতে বলার জন্য। আমি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। উনি সেগুলো দেখে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। আমি ওদেরকে বলেছি যে আমাকে মাসখানেক সময় দাও, কবে নাগাদ ভাতা বাড়বে সেটা ঈদের পর বলতে পারবো। আমি আশা করি, আমার ছেলে-মেয়েরা আজকে থেকে কাজে যোগ দেবে।    

/এসও/এমএস/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ