বারিধারায় গুলিবিদ্ধ গাড়িচালকের অবস্থা স্থিতিশীল: ইউনাইটেড হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৪, ১৬:৪৮আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:০৬

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে কনস্টেবল কাউসার আলীর ছোড়া গুলিতে বিদ্ধ জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের অবস্থা এখন স্থিতিশীল। রবিবার (৯ জুন) দুপুরে এ তথ্য জানান ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বি খান।

ডা. মো. ফজলে রাব্বি খান জানান, তার শরীরে দুটি গুলি লেগেছে। একটি পেটে এবং একটি হাতে। হাতে যে গুলি লেগেছে সেটি মাইনর, পেটে গুলি একদিক দিয়ে ঢুকে আরেকদিক দিয়ে বেরিয়েছে। তবে সেখানে গুরুতর কোনও ইনজুরি হয়নি। আজ অস্ত্রপচার করে ক্ষত পরিষ্কার করা হবে, জটিল কোনও সমস্যা নেই। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’

ইউনাইটেড হাসপাতাল জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাসকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয় তাক। গণমাধ্যমের খবরের জানা গেছে, তিনি একটি দূতাবাসের গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।

এদিকে গতকাল রাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, সাজ্জাদ পথচারী হিসেবে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।

শনিবার (৯ জুন) তার সোয়া ১২টার দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তামূলক ডিউটিতে ছিলেন কাওছার আলী ও মনিরুল হক। রাত পৌনে ১২টার দিকে ডিউটি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাওছার উত্তেজিত হয়ে মনিরুলকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মনিরুল ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন...

বারিধারায় গুলিতে পুলিশ সদস্য নিহত: গ্রেফতার কনস্টেবল রিমান্ডে

তর্কাতর্কির জেরে উত্তেজিত হয়ে গুলি ছোড়েন কনস্টেবল কাউসার: ডিএমপি

বারিধারায় পুলিশ সদস্য হত্যা: ৩৮ রাউন্ড গুলি ছোড়েন কনস্টেবল কাউসার

পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় যা বললেন আইজিপি

পুলিশের গুলিতে পুলিশ নিহতের ঘটনায় অভিযুক্ত কনস্টেবল আটক

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

/এসও/আরকে/
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
যেখানে জন্ম, সেখানেই থামলো জীবন গুলিবিদ্ধ শিশু রেশমির
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী