সোম-মঙ্গলবার ঢাকায় থাকবো, বাকি কদিন সারা দেশে পরিদর্শন করবো: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৩:২১ আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৩:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলছিলাম, আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকায় থাকবো আর বাকি কয়দিন সারা দেশের চিকিৎসাব্যবস্থা পরিদর্শন করবো। আমি যদি উপজেলা, জেলার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালগুলোকে উন্নত করতে পারি, সেখানে যথাযথ চিকিৎসা হয়, তাহলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না। সেই লক্ষ্যে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য সামনে রেখে আমাদের গড়ে তুলতে হবে স্মার্ট শিশু, যাদের জ্ঞান, বুদ্ধি ও উদ্ভাবনী দক্ষতা স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে 'ভিশন ২০৪১' স্বপ্নকে বাস্তবায়ন করবে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে মহাখালীতে আইসিডিডিআর,বি সাসাকাওয়া অডিটরিয়ামে আইসিডিডিআর,বি কর্তৃক আয়োজিত 'বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল বলেন, ‘আইসিডিডিআর,বি আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত এমন একটি গবেষণা প্রতিষ্ঠান, যা দেশের চিকিৎসা ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন উন্নয়ন সংস্থা, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়ে আইসিডিডিআর,বি গবেষণা, প্রশিক্ষণ, প্রকল্প বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার, আইসিডিডিআর,বির চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে একত্র হয়ে শিশুর প্রারম্ভিক বিকাশের বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে।’

প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলছিলাম, আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকায় থাকবো আর বাকি কয়দিন সারা দেশের চিকিৎসাব্যবস্থা পরিদর্শন করবো। আমি যদি উপজেলা, জেলার কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালগুলোকে উন্নত করতে পারি, সেখানে যথাযথ চিকিৎসা হয়, তাহলে ঢাকা শহরে রোগীদের ভিড় হবে না। সাধারণ মানুষের যাতে উপকার হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। আইসিডিডিআর,বি তার জ্বলন্ত প্রমাণ। তারা প্রশংসনীয়ভাবে গ্রামগঞ্জে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘শিশুদের বিকাশ, স্বাস্থ্যব্যবস্থাকে আরও সুন্দর করে আমরা যদি তাদের যথাযথভাবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো।’

আইসিডিডিআর,বির প্রধান নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

/এসও/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে: জানালেন পররাষ্ট্র সচিব
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত