জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৪, ১৮:১৮ আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৮:৩৭

জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং জনস্বাস্থ্যের সামগ্রিক উন্নতি ঘটাতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। মাতৃস্বাস্থ্য, টিকাদান, শিশু স্বাস্থ্য, নবজাতকের পরিচর্যা, কমিউনিটি হেলথসহ স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন পর্যায়ে জনগণের স্বাস্থ্যের সামগ্রিক উন্নতিতে এ সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলছে।

রবিবার (৭ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) ৩৯তম নির্বাহী কমিটির সভা ও ২৭তম বোর্ড কমিটির সভায় তিনি এসব কথা বলেন। পিপিডি একটি আন্তসরকারি সংগঠন, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে। বাংলাদেশ সরকার আয়োজিত এ সভায় পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পিপিডির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা, অংশীদারত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন। উদ্ভূত নানা সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ করলে যথাযথ সমাধান খুঁজে পাবো।’

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তগুলো আদান-প্রদান করা উচিত। যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে পারস্পারিকভাবে লাভবান হতে পারি।’

জনসংখ্যা ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করে পিপিডির সদস্য দেশগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা দৃঢ় করার প্রতিশ্রুতির মাধ্যমে নির্বাহী কমিটির সভা শেষ হয়।

সভায় আওর ছিলেন– স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপ-মহাপরিচালক লি ওয়েইসহ ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকার মন্ত্রীপর্যায়ের ব্যক্তি এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তারা।

/এসও/আরকে/
সম্পর্কিত
চিকিৎসকদের বদলি-পদায়ন কোনও রাজনৈতিক পরিচয়ে নয়: স্বাস্থ্যমন্ত্রী
গ্রাম ও শহরের মধ্যে টিকাদানের বৈষম্য দূর করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
সর্বশেষ খবর
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
শিলাবৃষ্টির মতো ঝরে পড়েছিল হাজার হাজার পোকার লার্ভা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত