রথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৪, ১৯:৪৯আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:৫০

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে দুজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন দুজনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আমি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথাযথ চিকিৎসা করবো। যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।’

সোমবার (৮ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রথযাত্রায় আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রথযাত্রায় যে দুর্ঘটনা হয়েছে, তা খুবই মর্মান্তিক এবং শোকাবহ। যে দুজন ভর্তি হয়েছেন, তাদের কেউই শঙ্কামুক্ত নন। এছাড়াও আহতদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি বগুড়া আর বার্নে চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এছাড়াও আহতদের যথাযথ ও সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য বগুড়ায় সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় আহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা।

এদিকে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। শোকবার্তায় বলা হয়, রবিবার (৭ জুলাই) হিন্দু সম্প্রদায়ের রথযাত্রার সময় বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষণিকভাবে চার জন নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

আরও পড়ুন...

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩৭

/এসও/আরকে/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল