বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩৭

বগুড়া প্রতিনিধি
০৭ জুলাই ২০২৪, ১৯:৩০আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২২:১২

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

রবিবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানা‌র পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার সরকার (৪২), বগুড়া সদরের তিনমাথা রেলগেট এলাকার লঙ্কেশ্বরের স্ত্রী আতশি রানী (৪০), শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের রঞ্জিতা মোহন্ত (৬০) ও আদমদীঘি উপজেলার কুণ্ড গ্রামের নরেশ মোহন্ত (৬০)। অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ শুরু হয়। বিকাল সোয়া ৫টার দিকে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।’ 

পাঁচ জনের মৃত্যুর খবরে হাসপাতালে জড়ো হন স্বজনরা

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্রী ব‌লেন, ‘র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এই দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের মধ্যে শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চার জন ও মোহাম্মদ আলী হাসপাতালে একজন মারা যান। তাদের পরিচয় জানা যায়নি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত অবস্থায় ৪১ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৫ জন কমবেশি দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের আইসিইউতে রাখা হয়েছে। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমরা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান