অন্তর্বর্তী সরকারকে সহায়তা করুন: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ২১:০২আপডেট : ২০ আগস্ট ২০২৪, ২১:৩৬

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গত ১৬ বছরে দেশের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য হয়েছে। এত বৈষম্য ১৬ দিনে দূর করা সম্ভব নয়। জনগণের উদ্দেশ্যে আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। যাতে আমরা স্বাস্থ্যখাতসহ বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও দুর্নীতি দমন করতে পারি।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি’র (বাপি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র- জনতার যথাযথ চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাসহ যাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন সেটা আমরা করবো। আহত ছাত্র-জনতার চিকিৎসার দায়িত্ব সরকারের এবং যারা নিহত হয়েছেন তাদের দায় দায়িত্ব সরকার নেবে।

সভার শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আব্দুল মুক্তাদির, মহাসচিব এসএম শফিউজ্জামান, বিভিন্ন ওষুধ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে দেশকে বিপদে ফেলেছে অন্তর্বর্তী সরকার: আনু মুহাম্মদ
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক