চার দফা দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি, বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলসহ চার দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার মাধ্যমে সারা দেশে কর্মবিরতি পালন করছেন চিকিৎকসরা। কর্মবিরতির শুরুতে তারা বিক্ষোভ মিছিল করেন।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকা মেডিক্যালের বাগান গেটে চিকিৎসকরা নিরাপত্তা দাবিসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘চিকিৎসকদের ওপর হামলা কেন জবাব চাই,’ দিতে হবে’, ‘অ্যাপ্রোনে রক্ত কেন জবাব চাই, দিতে হবে’, ‘ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে দিতে হবে’  , ‘হামলাকারীদের বিচার চাই,. করতে হবে’, ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা মেডিক্যালের চিকিৎসকদের বিক্ষোভ

এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের গেটে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এখানে ভুক্তভোগী ডাক্তাররা তাদের ঘটনার বিবরণ দেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।

দাবি তুলে ধরে ডা. মো. আবদুল আহাদ বলেন, অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  ঢামেকসহ সারা দেশের হাসপাতালে আর্মিসহ সিকিউরিটি ফোর্স নিযুক্ত করতে হবে, তারা ২৪ ঘণ্টা অস্ত্রসহ থাকবে। স্বাস্থ্য অধিদফতরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ নিশ্চিত করতে হবে— এজন্য আমরা তাদের সাত দিনের সময় দিচ্ছি। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এ সময় বিনা চিকিৎসায় কেউ মারা গেলে এর দায়ভার কে নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই প্রশাসনকে নিতে হবে। কারণ তারা আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন:

সারা দেশে চিকিৎসকদের ‌‌‌‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

/এপিএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি