আন্দোলনকারী চিকিৎসকদের নতুন কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১০

এবার দুই দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢামেকের কনফারেন্স রুমে মিটিং শেষে প্রশাসনিক ভবনের গেটে ডা. আবদুল আহাদ এই ঘোষণা দেন। এসময় তারা বাকি আসামিদের দ্রুত গ্রেফতার এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও স্বাস্থ্য পুলিশ কার্যকর করতে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান নেওয়ার কথা জানান তিনি। এরপর ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া গতকাল রবিবার সন্ধ্যা থেকে চালু হওয়া জরুরি সেবা চলমান আছে এবং থাকবে বলেও জানান তিনি।

পাশাপাশি ইনডোর সেবা, রুটিন ওয়ার্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। রোগীদের স্বার্থে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

ডা. আবদুল আহাদ জানান, ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসকদের ওপর হামলাকারী একজন সন্ত্রাসী এবং গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হামলার অভিযোগে চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজে জরুরি বিভাগে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপর গতকাল সন্ধ্যা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারা দেশের সব জায়গায় জরুরি সেবা চালু করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র হিসেবে এই হামলা করছে। তাই আমরা আশঙ্কা প্রকাশ করছি, অতি দ্রুত অন্যান্য মেডিক্যাল কলেজ, জেলা-উপজেলা হাসপাতালে নিরাপত্তা বাহিনী মোতায়েন না করা হলে এই আক্রমণ আবার আসতে পারে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা দুটি দাবি পেশ করছি। সন্ত্রাসী যারা গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও স্বাস্থ্য পুলিশ কার্যকর করতে খসড়া প্রণয়ন করতে হবে।

আরও পড়ুন- 

বিজিবি’র পাহারায় ঢামেকে জরুরি সেবা চালু

নিরাপত্তার সংকটে চিকিৎসকরা

চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ আপাতত স্থগিত

ডাক্তারদের ‘শাটডাউন’ তুলে নেওয়ার অনুরোধ স্বাস্থ্য উপদেষ্টার

সারা দেশে চিকিৎসকদের ‌‌‌‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ইমার্জেন্সি-আউটডোর বন্ধ, সেবা পেতে রোগীদের করুণ আকুতি

রোগী মৃত্যুর জেরে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসকদের ওপর হামলা

/এএইচআর/এআইবি/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি