স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৩

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে সহযোগিতা আশা করেন।

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আহতদের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধ করতে ইউএসএইড প্রান্তিক লেভেল পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। মার্কিন সরকারি সংস্থা সিডিসি বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ, মহামারির সময় জরুরি প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।

বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করা হয় এবং তারা প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ, ইউএস এইড বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি রাসমুসেন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার,  ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস ড্যানিয়েল উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান