এক দফা দাবিতে সারা দেশে নার্সদের পতাকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ-পূর্বক এসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে পতাকা মিছিল করেছেন রাজধানিসহ সারা দেশের কর্মরত নার্সরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারীরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সংস্কারের এক দফা দাবি বাস্তবায়নে সব স্তরের নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। নার্স ও মিডওয়াইফদের প্রতিবাদ ও যৌক্তিক দাবির প্রেক্ষিতে গত ১১  সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নার্সিং প্রতিনিধিদের  দাবি পূরণের আশ্বাস প্রদানের পরেও গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। যা চলমান আন্দোলনকে উসকে দেওয়ার শামিল এবং নার্স-সমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

এক দফা দাবিতে নার্সদের মিছিল আন্দোলনের ধারাবাহিকতায় রোগীর সেবায় বিঘ্ন না করে পুনর্নির্ধারিত কর্মসূচি মোতাবেক আজও নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এবং বাংলাদেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান (মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও সব নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। আন্দোলনকারী নার্সরা জানান, আগে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্য খাতের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

 উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে পতাকা মিছিল নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জানায়, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১২টা  বাংলাদেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের (মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) স্থানীয় প্রশাসনিক ভবনের সামনে ও সব নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড’

কর্মসূচি পালিত হবে এবং সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত  নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের