আইসিডিডিআরবি’র গবেষণায় অনুমোদন পেলো চতুর্থ এইচপিভি টিকা ‘সেকোলিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৬:২০আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৬:২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একক ডোজের চতুর্থ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন ‘সেকোলিন’ জনসাধারণের মাঝে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এই ভ্যাকসিন  অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইসিডিডিআর,বি-র গবেষণা।

জরায়ুমুখের ক্যানসারে প্রতি দুই মিনিটে একজন নারী মারা যায় এবং এই মৃত্যুর ৯০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঘটে। তাই জরায়ুমুখের ক্যানসার মোকাবিলায় বিশ্বব্যাপী চলমান প্রচেষ্টায় নতুন ভ্যাকসিনের অনুমোদন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিডিডিআর-বি জানায়, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাথ, আইসিডিডিআর-বি এবং ঘানার বিজ্ঞানীরা একসঙ্গে সিভিআইএ ০৮৭ ট্রায়াল পরিচালনা করে। এই ট্রায়ালের মাধ্যমে চীনের ইনোভ্যাক্সের তৈরি বাইভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন ‘সেকোলিন’ সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাত্ত পাওয়া যায়। এ তথ্য পর্যালোচনা করার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেকোলিন-কে একক ডোজ ভ্যাকসিন হিসেবে অনুমোদন দিয়েছে। আইসিডিডিআর,বি-র গবেষণা কীভাবে বিশ্বব্যাপী টিকা নীতি প্রণয়নে ভূমিকা রাখছে এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আইসিডিডিআর,বি-র  সিনিয়র সায়েন্টিস্ট এবং এই গবেষণার অন্যতম প্রধান গবেষক ড. কে জামান বলেন, ‘আমাদের গবেষণা একক ডোজ ভ্যাকসিন হিসেবে সেকোলিন-এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রমাণ করেছে। এর ফলে ভ্যাকসিন সরবরাহে ঘাটতি আছে এমন দেশগুলোর জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হলো। এরকম যুগান্তকারী কাজের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা একটি গর্বের মুহূর্ত। আমরা আশা করি, এটি এইচপিভি টিকাদান কর্মসূচিতে মানুষের আস্থা বাড়াবে।’

এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি চিহ্নিত করতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, ‘অন্যান্য বেশিরভাগ ক্যানসারের তুলনায় জরায়ুমুখের ক্যানসার  আলাদা। কেননা, আমাদের এটি নির্মূল করার সক্ষমতা রয়েছে। তাই জরায়ুমুখের ক্যানসার মোকাবিলায় আরেকটি একক ডোজের এইচপিভি ভ্যাকসিন অনুমোদন দেওয়ার মাধ্যমে, আমরা জরায়ুমুখের ক্যানসার চিরতরে নির্মূল করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলাম।’

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, টিকাদানের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, বিশেষ করে যেহেতু বাংলাদেশ সরকার ১০-১৪ বছর বয়সী বা পঞ্চম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত মেয়েদের বিনামূল্যে এইচপিভি টিকা দিচ্ছে। তিনি বলেন, ‘জরায়ুমুখের ক্যানসার থেকে আমাদের মেয়েদের রক্ষা করার জন্য এটি খুবই ভালো একটি সুযোগ। এই রোগের বিরুদ্ধে টিকাই সবচেয়ে ভালো প্রতিরক্ষা ব্যবস্থা।  আমি সব বাবা-মা এবং অভিভাবকদের অনুরোধ করবো— যেন তারা তাদের মেয়েদের এই জীবন রক্ষাকারী টিকা প্রদান নিশ্চিত করেন। এটি শুধুমাত্র বিনামূল্যে পাচ্ছে শুধু এমন মেয়েদের জন্যই নয়, বরং ঝুঁকিতে থাকা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, সারা বিশ্বে প্রতি বছর ৬ লাখ ৬০ হাজারের বেশি জরায়ুমুখের ক্যানসার শনাক্ত হয়, যার ৯৫ শতাংশই এইচপিভিতে সৃষ্ট। দুঃখজনক হলেও সত্য যে, প্রতি দুই মিনিটে একজন নারী এই প্রতিরোধযোগ্য রোগে মারা যায়।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণা বিশ্ব স্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। এর ফলে আরও বেশি দেশ, বিশেষত যেসব দেশে ভ্যাকসিনের তীব্র ঘাটতি রয়েছে, তারা এখন আরও সহজে সাশ্রয়ী মূল্যের এবং কার্যকর এইচপিভি ভ্যাকসিন পাবে। মানুষের জীবন বাঁচানোর এবং জনস্বাস্থ্যনীতিকে প্রভাবিত করার বৈশ্বিক লক্ষ্যে আইসিডিডিআর,বি-র গবেষণা প্রতিনিয়ত অবদান রেখে চলেছে।  

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রতি পাঁচ শিশুর মধ্যে দুই জন দুশ্চিন্তায়: গবেষণা
দেশে প্রথমবারের মতো প্রাণীর টিকাকার্ড চালুর প্রস্তাব
ঢাকার আইসিইউগুলোতে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’, উদ্বেগজনক মনে করছে আইসিডিডিআরবি 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী