কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর কড়াইলের আলো ক্লিনিক পরিদর্শন করেছেন। সুইডিশ দাতা এজেন্সি সিডার অর্থায়নে পরিচালিত এবং ইউনিসেফের কারিগরি সহায়তায় পরিচালিত আলো ক্লিনিক একটি দুই বছরের পাইলট প্রকল্প, যা শহরের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে।

পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘নগর স্বাস্থ্য ব্যবস্থায় এ ধরনের ক্লিনিকের উপযোগিতা রয়েছে। এ রকম উদ্যোগে রোগীরা যেমন হাতের কাছেই দ্রুত চিকিৎসাসেবা পাবে, তেমনই তা অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমাবে।’

আলো মডেল ক্লিনিক প্রজেক্টের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, আলো ক্লিনিকে সাধারণ রোগ, প্রসব-পূর্ব এবং প্রসব-পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার সহায়তা, ইপিআই টিকাদান এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং মৌসুমি রোগসহ অসংক্রামক রোগের চিকিৎসা করা হয়। সব সেবা বিনামূল্যে দেওয়াসহ এখানে রোগীদের ২৩ ধরনের ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া রোগী নিবন্ধন থেকে শুরু করে প্রেসক্রিপশন লেখা এবং পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রতিটি ধাপ ডিজিটালাইজড। এছাড়া একবার নিবন্ধিত হলে, ভবিষ্যতের যেকোনও চিকিৎসা বা ফলোআপের জন্য চিকিৎসকরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার তথ্য দেখতে পারেন।

স্বাস্থ্য উপদেষ্টা ক্লিনিকের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন এবং হাসপাতালে আগত রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবাব্যবস্থার খোঁজ-খবর নেন। পরিদর্শনের সময় আরও ছিলেন– বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের প্রধান মায়া ভেনডেনেন্ট।

/এসও/আরকে/
সম্পর্কিত
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
কমিউনিটি ক্লিনিকগুলো নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নুরজাহান বেগম টাইফয়েড নিয়ে বিস্মিত হয়েছিলেন, হাম নিয়ে নয় কেন
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু