বিএসএমএমইউতে বিশ্ব ক্যানসার দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনামূলক র‌্যালি বের করা হয়। 

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ক্যানসার প্রতিরোধে আরও সচেতন এবং উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ক্যানসার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন।

ওরাল ক্যানসার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য— তামাক পাতা, জর্দা ও সুপারি পরিহার করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে ক্যানসার প্রতিরোধে সচেতনতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধ করতে পারেন। তাছাড়া সময় মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যানসার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিক্যাল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের