আন্দোলনে আহতদের জন্য হাসপাতালে খাবারের বরাদ্দ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৮:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:১০

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবারের গুণগত মান বাড়াতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। গত ২৪ ফেব্রুয়ারি অর্থ বিভাগ থেকে বরাদ্দ বাড়ানোর জন্য পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ বরাদ্দ বাড়ানোর একটি চিঠি ইস্যু করা হয়। তাতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহাদাত হোসেন কবির।    

মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও ভর্তি হওয়া রোগীদের খাবারের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তাদের পথ্য (রোগীর খাবার) বাবদ জনপ্রতি বর্তমান বরাদ্দ ১৭৫ টাকার পরিবর্তে ২৫০ টাকায় উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগ থেকে সম্মতি পাওয়া গেছে।

তবে শর্ত হচ্ছে, এ বিষয়ে আবশ্যিক সব বিধিবিধান ও আর্থিক নিয়মাবলি যথাযথভাবে পালন করতে হবে। প্রশাসনিক মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জি.ও) জারির তারিখ থেকে এটি কার্যকর হবে।

রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ অন্য কোনও ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহার করা যাবে না এবং রোগীপ্রতি দৈনিক ২৫০ টাকা বরাদ্দ আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে জানায়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে উল্লিখিত শর্তাবলি যথাযথ অনুসরণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ২০২২ সালে সরকার এক পরিপত্র জারি করে রোগীদের খাবারের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা করে। এই টাকায় রোগীদের তিন বেলা খাবার দেওয়া হয়। অর্থ বিভাগের চিঠিতে এই বরাদ্দ শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য স্বাস্থ্য বিভাগের প্রস্তাব ও বাজার দর বিবেচনায় বাড়ানোর কথা বলা হয়েছে।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের