২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেলো আরও ১ জনের, নতুন আক্রান্ত ১১১৮ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ১৮:২৫আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮:২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬৭ জন ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ জন।   

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম রোগে কোনও মৃত্যু হয়নি এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে একজনের। গত ১৫ মার্চ হতে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ৬২৬ জনের এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর হয়েছে ৯৩ জনের।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৭ জন। এছাড়া ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।  

আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৮৫ হাজার ৫০৯ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৮১ হাজার ৮৮২ জন।  

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল