ছয় মাসে কমেছে ম্যালেরিয়া রোগী ও মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুলাই ২০২৬, ২২:৪৩ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২২:৪৩

দেশে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ম্যালেরিয়া রোগী ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। মৃত্যুও কমেছে অর্ধেকের বেশি।

মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত কর্মসূচির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ১২ হাজার ৭৬৩ জন এবং মারা যান ৪৮ জন। চলতি বছরের একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ১৯ জন।

ম্যালেরিয়া একটি মশাবাহিত সংক্রামক রোগ। দেশের পার্বত্য অঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি। এনোফেলিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। সংক্রমিত ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে মশার শরীরে জীবাণু প্রবেশ করে এবং পরে সেই মশা সুস্থ মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

ম্যালেরিয়ার প্রধান লক্ষণ হলো কাঁপুনি দিয়ে থেমে থেমে জ্বর আসা, শরীরে তীব্র শীত অনুভব, দ্রুত তাপমাত্রা বৃদ্ধি, মাথাব্যথা ও বমিভাব। গুরুতর ক্ষেত্রে রোগীর প্রচণ্ড জ্বর, তীব্র মাথাব্যথা, কালো রঙের প্রস্রাব, এমনকি অজ্ঞান হওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে রোগীর মৃত্যু হতে পারে।

ম্যালেরিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি।

/এসও/এম/    
সম্পর্কিত
বিমানে চেপে আসা মশার কামড়ে জার্মানিতে বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে ম্যালেরিয়ার ওষুধ-প্রতিরোধী ধরন শনাক্তে গবেষণা
রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা