রূপপুর প্রকল্পে কর্মরতদের টিকাদান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ২০:০৭আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:০৭

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের করোনার টিকা প্রদান শুরু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাশিয়া সরকারের সহযোগিতায় ‘স্পুটনিক ভি’ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজ নিরুদ্বিগ্নভাবে এগিয়ে নেওয়ার জন্য রাশিয়ানদের পাশাপাশি সেখানে কর্মরত বাংলাদেশিদেরও টিকা প্রদানে রাশিয়া সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রকল্পে কর্মরত পরমাণু শক্তি কমিশনের ৭৫০ জনকে টিকাদান শুরু হলো। এছাড়াও প্রকল্পের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, তাদেরও ক্রমান্বয়ে টিকা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করবো।’

এ সময় মন্ত্রী টিকা প্রয়োগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান ও তার টিমকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রকল্পে কর্মরত সবাইকেই করোনা টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ানসহ বিদেশিদের টিকাদান শেষ পর্যায়ে। বাংলাদেশিদেরও টিকা প্রদান আজ  শুরু হলো। পর্যায়ক্রমে বাংলাদেশি যারা প্রকল্পে কাজ করছেন, তাদেরও শতভাগ টিকা দেওয়া হবে। 

প্রথম দিন ৫২ জনকে টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,  ডাক্তার-নার্স এবং  কাজের সঙ্গে জড়িতদের  টিকা দেওয়া হয়েছে।

রাশিয়ান এটমষ্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রাশিয়ান চিকিৎসক মরোজভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এসময় উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী