টিকা গ্রহীতাদের চাপ সামলাতে ঢামেকে বাড়তি কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৮:৫৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:০১

করোনা ভাইরাস রোধক টিকা দেওয়ার চাপ কমাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একটি কেন্দ্র চালু করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) থেকে নতুন কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। এদিন সকাল থেকে নতুন এই কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে নতুন কেন্দ্রটি স্থাপন করা হয়। এটি নিয়ে ঢামেকে এখন টিকাকেন্দ্র হলো দুটি। গত ১৫ জুলাই মহাখালীর বিসিপিএস’র একটি অনুষ্ঠানে নতুন কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওই সময় সেখানে ঢামেক হাসপাতালের পরিচালক, ভারপ্রাপ্ত উপপরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম বলেন, ‘টিকা গ্রহীতাদের চাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরেকটি সেন্টার চালু করা হয়েছে। এ নিয়ে দুটি সেন্টার হলো। আগেরটি যথারীতি জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে আগের মতোই চলবে।’

তিনি বলেন, ‘সোমবার সকাল থেকে প্রথম দিনে নতুন কেন্দ্রে পাঁচ শতাধিক টিকা দেওয়া হয়েছে। এখানে (নতুন সেন্টার) বর্তমানে সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে ব্যবস্থা রাখা হলেও পরবর্তীতে অন্যদেরও ব্যবস্থা করা হবে।’ আগের কেন্দ্রটিতে নিবন্ধনকৃত  প্রবাসীসহ অন্যদেরও টিকা দেওয়া হচ্ছে বলে জানান আশরাফুল আলম।

 

 

/এআইবি/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি