সিটি এলাকার যেকোনও কেন্দ্রে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৯:৫৫ আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২০:০১

সিটি করপোরেশন এলাকায় যেকোনও টিকা কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্ক ফোর্স কমিটির সদস্য  ডা. মো শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন প্রদান শুরুর পর সরবরাহের স্বল্পতার জন্য রেজিস্ট্রেশনকৃতদের একটি অংশ ১ম ডোজ ভ্যাকসিন গ্রহণ করে ২য় ডোজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। বর্তমানে এই ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকায় ২য় ডোজের জন্য অপেক্ষমাণদের দ্রুত ভ্যাকসিন প্রদানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এতে বলা হয়, ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা গ্রহণকারীদের ভ্যাকসিন কার্ড প্রদর্শন করে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনও কেন্দ্র থেকে অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ টিকা প্রদান করতে হবে।

সরবরাহকৃত কোভিড-১৯ (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন হতে ২য় ডোজের পাশাপাশি ১ম ডোজের ভ্যাকসিন প্রদান করতে হবে এবং আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই ১ম ডোজের (অ্যাস্ট্রাজেনেকা) ভ্যাকসিন প্রদান করা শেষ করতে হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বশেষ খবর
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত