গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২ শিক্ষার্থী কোয়ারেন্টিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়ায় দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছে এবং  দুজনই বর্তমানে সুস্থ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার কে টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয় খোলার পর দুই দিন ক্লাসে উপস্থিত ছিল। গত ১৫ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর খোঁজ নেয়। পরে করোনার লক্ষণ থাকায় তার নমুনা টেস্ট করানো হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীকে নিজ বাসায় কোয়ারেন্টিনে নেওয়া হয়। তার পরিবারের সদস্যরা কেউ করোনায় আক্রান্ত হননি।

অপরদিকে, কোটালীপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী প্রথম দিন বিদ্যালয়ে গেলে তার করোনার লক্ষণ ধরা পড়ে। শিক্ষকরা তাকে ওই দিনই বাড়িতে পাঠান এবং নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা নেওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর করোনা টেস্ট করোনা হয়। ১৯ সেপ্টেম্বর তার পজিটিভ রিপোর্ট আসে। ওই শিক্ষার্থীও বর্তমানে সুস্থ আছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আক্রান্ত দুই শিক্ষার্থী সুস্থ আছে। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনার লক্ষণ দেখা দেওয়ার পর তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

মহাপরিচালক জানান, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী একদিন বিদ্যালয়ে আসার পর আর আসেনি। করোনার লক্ষণ বুঝতে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ১৫ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত থাকায় তার খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সন্দেহভাজনদের ধাতব বাক্সে রাখছে চীন (ভিডিও)
কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন ইতালি-ভারত ফ্লাইটের ১৩ যাত্রী
আন্তর্জাতিক যাত্রীদের ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করলো ভারত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি