৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ২১:৫১ আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২২:১৭

দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৫ কোটি ৮২ লাখ ৭৪ হাজার ৮৯০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৫৮ লাখ ৩১ হাজার ৩১৮ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৯২৯ ডোজ টিকা। এরমধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার টিকা।

মঙ্গলবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ হাজার ৪৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৬৭ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৩৫০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২৬ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ১ হাজার ৭৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫০ হাজার ৫৮৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ২১৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩২ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১৬ লাখ ৩ হাজার ৯৭ জন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১, শীর্ষে তেজগাঁও
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীকে মদ খাইয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ