৫৯ জেলায় শনাক্তের সংখ্যা কমে এক অঙ্কে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ১৮:৪২আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৮:৫৮

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৩৬৬ জন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সে হিসাবে ৮ মাস পর আজ দৈনিক শনাক্ত সর্বনিম্ন। আর গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৫৯ জেলায় শনাক্ত হয়েছেন ১০ জনের নিচে, অর্থাৎ শনাক্তের সংখ্যা নেমে এসেছে এক অঙ্কে।

শুক্রবার (১৫ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৬৪ জেলার মধ্যে এক অঙ্কের সংখ্যায় রোগী শনাক্ত হয়েছেন মাত্র পাঁচ জেলায়। এরমধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২০৭ জন, ঢাকার মুন্সীগঞ্জ জেলায় ১২ জন, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় ২৪ জন, রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১৬ জন, খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় ১৩ জন শনাক্ত হয়েছেন।

আর ঢাকা বিভাগের মাদারীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর জেলায় কেউ শনাক্ত হননি। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও লক্ষ্মীপুর, রংপুর বিভাগের নীলফামারী ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ শনাক্ত হননি।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান