একদিনে দ্বিতীয় ডোজ পেলেন প্রায় সাড়ে ৫৪ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ২৩:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। এদিন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জনকে করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আর প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৬৬২ জন। এদিন সব মিলিয়ে দেওয়া হয়েছে ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

দেশে মোট ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯৮১ ডোজ দেওয়া হয়েছে। এখন মজুত আছে ৮৯ লাখ ৭৯ হাজার ৪৩৯ ডোজ টিকা।

মহামারিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭৩ জনকে প্রথম ডোজ এবং ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদফতর উল্লেখ করেছে, করোনা টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ১৮৭ জন।

/এসও/জেএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের