লাখ ছাড়ালো বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ০১:৩৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০১:৩৭

করোনা প্রতিরোধে দেশে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। রবিবার রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন০। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১১ হাজার ৪৬৬ জনসহ ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪২৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৮৬১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩৫০ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫৯ জন, বরিশাল বিভাগে ৯৯৩ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৪২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/জেজে/
সম্পর্কিত
করোনা টিকার বুস্টার ডোজ আপাতত বন্ধ
বিজয়ের মাসে বুস্টার ডোজ পাবে ৯০ লাখ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
‘বুস্টার ডোজের দোকান খুলে বসে আছি, ক্রেতা পাচ্ছি না’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের