বুস্টার ডোজ নিয়েছে ৩ লাখ ২৬ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ০১:৪৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:৪৯

দেশে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত তিন লাখ ২৬ হাজার ৯৭১ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে ৫৪ হাজার ৮৬২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১৮ হাজার ৯৮৯ জনসহ ঢাকা বিভাগে ২৮ হাজার ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে সাত হাজার ২১১ জন, রাজশাহী বিভাগে ছয় হাজার ৩৭৫ জন, রংপুর বিভাগে পাঁচ হাজার ৯৫৬ জন, খুলনা বিভাগে ৯ হাজার ৬০৫ জন, বরিশাল বিভাগে এক হাজার ৯২৭ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৭১৯ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/এমপি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের