শনাক্ত ৪৫ জনের ৩৫ জনই ঢাকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৭:০৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২১:৫৬

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫ জন। তাদের ৩৫ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২০ এপ্রিল সকাল ৮টা থেকে ২১ এপ্রিল সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫ জন। ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৩৫ জন। আর তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৩০ জন। বাকি পাঁচ জন শনাক্ত হয়েছেন ফরিদপুর জেলায়।

বাকি ১০ জনের মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় দুই জন, জামালপুরে একজন, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় একজন, কক্সবাজারে দুই জন আর চাঁদপুরে একজন, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে একজন, বরিশাল বিভাগের পটুয়াখালীতে একজন আর সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন একজন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি অত্যন্ত সন্তোষজনক চিত্র।

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান