বিশ্ব রেকর্ড গড়তে দীর্ঘতম আলপনা আঁকা শুরু

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ১৮:২৮আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৩৪

‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’-এই স্লোগানে গাইবান্ধায় ১০ কিলোমিটার সড়কজুড়ে অঙ্কন করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম আলপনা। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে এই আলপনা আঁকা শুরু করেছেন জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা।

আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত টানা ২৪ ঘণ্টা ধরে গাইবান্ধা-বাদিয়াখালী টু ফুলছড়ির ১০ কিলোমিটার সড়কজুড়ে এই আলপনা অঙ্কন করবেন তারা। তুলির আঁচড়ে দীর্ঘ এই পথে বাঙালির ইতিহাস-ঐতিহ্যের নানা চিত্রকর্ম রাঙিয়ে তুলতে আলপনা অঙ্কনে তাদের সঙ্গে অংশ নিয়েছে জেলার বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

গাইবান্ধায় সড়কে আলপনা আঁকা শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন উৎসবের আয়োজন করে গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)।

আয়োজকরা জানিয়েছেন, ১০ কিলোমিটারের বেশি সড়কজুড়ে আঁকা এই আলপনা প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ আলপনা। সড়কজুড়েই আলপনা অঙ্কনে দেশের ইতিহাস-ঐতিহ্যের নানা চিত্রকর্ম ফুটে উঠবে। দীর্ঘতম আলপনা এঁকে বিশ্বে নতুন রেকর্ড গড়ে গিনেস বুকে জায়গা করে নিতে চায় সংগঠনটি।

গাইবান্ধায় সড়কে আলপনা আঁকা শুরু

এদিকে, বিশ্বের ইতিহাসে দীর্ঘতম আলপনা অঙ্কনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কের ভাঙ্গামোড় এলাকায় তিনি উপস্থিত হয়ে আলপনা আঁকা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

/টিএন/
সম্পর্কিত
সেভ দ্য চিলড্রেনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
২০২৫ সালকে সবার আগে স্বাগত জানালো কিরিবাতি  
চট্টগ্রামে ২ হাজার ৪৫৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের