রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠলো বিশ্বের দীর্ঘতম সড়ক আলপনা!

গাইবান্ধা প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৭:১১ আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:০২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করতে দীর্ঘতম আলপনা এঁকেছেন গাইবান্ধার শিক্ষার্থীরা। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) উদ্যোগে গাইবান্ধা থেকে বাদিয়াখালি টু ফুলছড়ি পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার সড়কজুড়ে এ আলপনা আঁকা হয়।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় টানা ২৪ ঘণ্টায় আলপনা আঁকার কাজ শেষ হওয়ার পর শিক্ষার্থীরা দাবি করেন এটি বিশ্বের দীর্ঘতম আলপনা।

‌‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’ এই স্লোগানে আলপনা অঙ্কন উৎসবর সংগঠনের শিক্ষার্থী ছাড়াও স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এই আলপনা লিপিবদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠলো বিশ্বের দীর্ঘতম সড়ক আলপনা! জেলা শহরের বাংলাবাজার সড়কে আলপনা অঙ্কনের সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

পুসাগের সভাপতি হোসাইন মোহাম্মদ জিম বলেন, টানা ২৪ ঘণ্টা ১০ কিলোমিটার পথজুড়ে আলপনা আঁকা হয়েছে। সুন্দরভাবে এই আয়োজন শেষ হওয়ায় আমরা গর্বিত। আলপনা আঁকার এই উৎসব বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে। ইতোমধ্যে গিনেস বুকে নাম লেখাতে আবেদনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

রঙ-তুলির আঁচড়ে ফুটে উঠলো বিশ্বের দীর্ঘতম সড়ক আলপনা! সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গালিব আল হক বলেন, পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি আলপনা অঙ্কনকে সুন্দরভাবে শেষ করতে বিভিন্ন জেলার ৩৫ জনের বেশি কমার্শিয়াল আর্টিস্ট সহায়তা করেন। সড়কজুড়ে দীর্ঘতম আলপনা আঁকার এমন উদ্যোগ বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে দাবি করেন তিনি।

এরআগে, বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সের সামনের সড়কে আলপনা আঁকার কাজ শুরু করেন শিক্ষার্থীরা।

 

/টিটি/
সম্পর্কিত
বয়ফ্রেন্ড দিবস: ভালোবাসার মানুষটিকে বিশেষ অনুভব করানোর দিন
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনা উদযাপন
সর্বশেষ খবর
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে এক নোটিশে ছাঁটাই ৭৩৯ শ্রমিক-কর্মচারী
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘দোকানদাররা বলে দাম কমেছে, কিন্তু কীভাবে বা কতটুকু কমে আমরা বুঝতে পারি না’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির