ওমরাহ ভিসাতেই সৌদি আরবের দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে পারবেন বাংলাদেশিরা

জার্নি রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩২

সৌদি আরবের দর্শনীয় স্থান কাসিম বাংলাদেশিরা এখন থেকে ওমরাহ ভিসার মাধ্যমেই সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে পারবেন। যদিও আগে ওমরাহ পালনকারীদের জন্য দেশটির অন্যান্য শহরে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে সেটি উঠে গেছে। ফলে ওমরাহ পালন শেষে সৌদি আরবের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে আর কোনও বাধা নেই।

জানা গেছে, গত ২৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ২০১৯ সাল থেকে বাংলাদেশিরা ওমরা পালনের জন্য ভিসা নিয়ে সেদেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন। এ সিদ্ধান্ত জানিয়েছে সৌদি সরকার। তবে এজন্য দেশটির ট্যুরিজম ও ন্যাশনাল হেরিটেজ অথরিটির অনুমোদিত ট্রাভেল অপারেটরের মাধ্যমে ভ্রমণ করতে হবে।

কয়েক বছর ধরে বিকল্প আয়ের উৎস খুঁজেছে তেলনির্ভর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প আয়ের উৎস খুঁজতে ধর্মীয় পর্যটনের ওপর জোর দেওয়া হচ্ছে। দেশটি এই খাতে বেশকিছু সংস্কারের ঘোষণাও দিয়েছে।

জানা গেছে, ধর্মীয় পর্যটন খাতকে উদ্ধুব্ধ করতে ধর্মীয় কারণে যারা সৌদি আরবে যেতে চান, তাদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বিশেষ করে যারা মক্কা ও মদিনায় যাবেন, তারা সেখানে থাকার মেয়াদও বাড়াতে পারবেন। সৌদি আরবের মোট দেশজ উৎপাদনের মাত্র ২ দশমিক ৭ শতাংশ পর্যটন খাত থেকে পাওয়া যায়। এর বেশিরভাগই ধর্মীয় পর্যটন খাত থেকে আসে।

হজ ও ওমরাহ থেকে সৌদি আরবের বার্ষিক আয় হয় ১২ হাজার কোটি ডলার। সৌদি আরবের অন্য যেসব প্রাচীন স্থান রয়েছে, সেগুলোতেও যেন ভ্রমণপ্রেমীরা যেতে উৎসাহিত হন, সেই ব্যাপারে গুরুত্ব দিচ্ছে দেশটি। যদিও আগে দেশটিতে ধর্মীয় রীতি পালন করতে আসা পর্যটকদেরও কড়াকড়ির মধ্যে পড়তে হতো। পর্যটনের বিকাশের লক্ষ্যে এসব শিথিল করা হচ্ছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের সৌদি ছাড়ার সুযোগ
৯ হজ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়
ভিসার অপেক্ষায় ২১ হাজার হজযাত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের