‘বিজয়ের মাসে চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ প্যাকেজ ট্যুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬

‘বিজয়ের মাসে চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ প্যাকেজ ট্যুরের উদ্বোধনী মুহূর্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে নতুন প্যাকেজ ট্যুর চালু করলো বাংলাদেশ পর্যটন করপোরেশন। এর শিরোনাম ‘বিজয়ের মাসে চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’।

স্বল্প খরচে দেশি-বিদেশি যেকোনও পর্যটক প্যাকেজটির আওতায় বঙ্গবন্ধুর জন্মভূমি ও সমাধিসৌধে বেড়াতে পারবেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই উদ্যোগে সহযোগিতা করছে টুয়েলভ ইভেন্টস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

সরকার ঘোষিত পর্যটন বর্ষের (২০১৬-২০১৮) জন্য বরাদ্দের আওতায় কেনা ট্যুরিস্ট কোচের মাধ্যমে প্যাকেজটি পরিচালনা করা হচ্ছে।

ট্যুরিস্ট কোচ রবিবার (১ ডিসেম্বর) নতুন প্যাকেজ ট্যুর উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস। পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের আঙিনায় এর আয়োজন করা হয়।

রাম চন্দ্র দাস বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ, দর্শন ও তাঁর ব্যক্তিজীবনের চিন্তাচেতনাকে তরুণসহ দেশের সবশ্রেণির মানুষ তথা সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম