২০২০ সালের সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের মনোনয়ন উন্মুক্ত

জার্নি রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৭:৫২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:০০

২০২০ সালের সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডসের মনোনয়ন উন্মুক্ত পর্যটন ও আতিথেয়তায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে কাক্ষিত স্বীকৃতি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাতা)। ২০১৬ সাল থেকে এটি দেওয়া হচ্ছে। এবারের আসর বসবে মালদ্বীপে।

ইতোমধ্যে ২০২০ সালের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের হোটেল-মোটেল ও রিসোর্ট সাতা’র ওয়েবসাইটের মাধ্যমে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে এখনও ভোটের সময় ঘোষণা করা হয়নি।

এ বছর সাতা নতুন নয়টি বিভাগ যোগ করে ভিজিটর চয়েস অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ডসহ মোট ৫২ বিভাগে প্রতিষ্ঠান ও ব্যক্তিবিশেষকে পুরস্কার দেবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান অংশগ্রহণ করছে সাতায়।

সাতা’কে ১৫টির বেশি আন্তর্জাতিক ও সরকারি সংস্থা দক্ষিণ এশিয়ার পর্যটন ও আতিথেয়তা প্রসারে কাজ করার প্রাধিকার দিয়েছে। বাংলাদেশে সাতা’র পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ