নভোএয়ারের ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য প্লাটিনাম ক্রেডিট কার্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০২০, ১৬:৫৮আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৬:৫৯

নভোএয়ার ও এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা নভোএয়ার লিমিটেডের ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার্স প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্যদের জন্য বিশেষ সুবিধাসংবলিত প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু হচ্ছে। এজন্য বেসরকারি বিমান সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)। ইতোমধ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

কো-ব্র্যান্ডেড ইউনিয়নপে প্লাটিনাম ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা পাবেন। হ্রাসকৃত মূল্যে নভোএয়ারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকিট ক্রয়, বোনাস স্মাইলস মাইলস, বিনামূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহারসহ আরও অনেক কিছু উপভোগ করা যাবে।

সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি’র প্রধান কার্যালয়ে চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ছিলেন নভোএয়ার লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন ও এমটিবির গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে ৬টি করে, সৈয়দপুর ও যশোরে ৫টি করে, সিলেট ও বরিশালে ২টি করে, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট চলাচল করছে তাদের।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম