পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২০, ১৮:০০আপডেট : ২৪ জুন ২০২০, ১৮:১৪

(বাঁ থেকে ঘড়ির কাঁটার মতো) হোটেল শৈবাল, হলিডে হোমস, মোটেল লাবণী, ইয়ুথ ইন কুয়াকাটা ও কক্সবাজার ভ্রমণে আগ্রহী দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিজেদের হোটেল-মোটেলে রুম ভাড়ার ওপর কোনও শর্ত ছাড়াই সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। আগামী ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে। 

কক্সবাজারে হোটেল শৈবাল, মোটেল প্রবাল ও মোটেল লাবণীতে প্রতি রাতের ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং কুয়াকাটায় হলিডে হোমস ও ইয়ুথ ইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় পাবেন অতিথিরা। নির্ধারিত হোটেল-মোটেলের ফ্রন্ট ডেস্কেই এই সুবিধা দেওয়া হবে। এজন্য অনলাইনে (www.parjatan.gov.bd) ) অগ্রিম বুকিং দিতে পারবেন পর্যটকরা।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশে সাধারণত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পর্যটন গন্তব্য কক্সবাজার ও কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটক সমাগম বেশি থাকে। বছরের এই ছয় মাস জেলা দুটিতে প্রকৃতির অনুপম আমেজ উপভোগ করা যায়। কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে ঊর্মিমালার নৃত্য এবং প্রকৃতির সতেজ শোভা দেখা সহজ করার লক্ষ্যে পর্যটন করপোরেশন এই সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

পর্যটন করপোরেশনের আশা, করোনাভাইরাস মহামারি পরবর্তী পরিস্থিতিতে হোটেল-মোটেলে ছাড় থাকায় পর্যটকরা মনের খোরাক মেটাতে স্বল্প খরচে কক্সবাজার ও কুয়াকাটায় ভ্রমণে উৎসাহী হবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?