পর্যটকদের ৭ জুলাই থেকে স্বাগত জানাতে নতুন নিয়মে দুবাই

জার্নি ডেস্ক
২৫ জুন ২০২০, ২৩:১২আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:২১

দুবাই সংযুক্ত আরব আমিরাতের আকর্ষণীয় পর্যটন গন্তব্য দুবাই। বিভিন্ন দেশের ভ্রমণপ্রেমীদের কাছে এটি প্রিয় শহর।

করোনাভাইরাস মহামারির কারণে তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পর্যটকরা অবশেষে ফের দুবাই ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। আগামী ৭ জুলাই থেকে সেখানে স্বাগত জানানো হবে তাদের।

তবে বিশ্বের অন্য বেশিরভাগ পর্যটন গন্তব্যের মতো দুবাই ভ্রমণে আগ্রহীদের কিছু নিয়মাবলী ও নির্দেশিকা মেনে চলতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ৭ জুলাই থেকে দুবাই প্রবেশের জন্য ভ্রমণের ৯৬ ঘণ্টা (চার দিন) আগে পাওয়া কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। কারও কাছে সুস্থতার এই কাগজ না থাকলেও অসুবিধা নেই, তারা বিকল্পভাবে বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে পারবেন। যদি কোনও পর্যটকের শরীরে জীবাণুটি ধরা পড়ে তাহলে তাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

শুধু তাই নয়, দুবাইয়ে প্রত্যেক বিদেশি ভ্রমণকারীকে মোবাইল ফোনে কোভিড-১৯ ডিএক্সবি অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের জানার সুবিধার্থে তাদের অবশ্যই সব বিবরণ নিবন্ধন করতে হবে।

দুবাই এছাড়া পর্যটকদের একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। এজন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগে স্বাস্থ্যবিমা থাকা আবশ্যক।

আমিরাত সরকার আরও জানিয়েছে, কোনও পর্যটকের মধ্যে কোভিড-১৯ উপসর্গ থাকলে বিমান সংস্থা চাইলে তাকে ফ্লাইট থেকে বাদ দিতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ১ হাজার ১৪২ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রফতানিকারকদের উদ্বেগ
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
অদৃশ্য অক্ষরের অভয়ারণ্য: নাগরিক জীবনের আইনি যাত্রাপথ 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ