ঢাকায় ৩ আগস্ট থেকে সপ্তাহে এমিরেটসের ছয়টি ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ১৬:৩৭আপডেট : ৩০ জুলাই ২০২০, ১৬:৩৭

এমিরেটসের উড়োজাহাজ ঢাকায় ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে এমিরেটস। আগামী ৩ আগস্ট থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহে ছয়টি ফ্লাইট চালাবে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী এই বিমান সংস্থা। ফলে যাত্রীরা দুবাইসহ এমিরেটসের অন্যান্য গন্তব্যে ভ্রমণে সুবিধাজনক সংযোগ পাবেন।

এক বিজ্ঞপ্তিতে এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টে তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে। আগামী ২ আগস্ট কেনিয়ার রাজধানী নাইরোবি এবং ১০ আগস্ট ইরাকের রাজধানী বাগদাদ ও বাসরা শহরে পুনরায় ফ্লাইট শুরু করবে প্রতিষ্ঠানটি। তখন বিশ্বব্যাপী এই সংস্থার নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়াবে ৬৭টি, যার মধ্যে ৫টি মধ্যপ্রাচ্যে ও ৭টি আফ্রিকায়। দুবাই ও বাগদাদের মধ্যে সপ্তাহে ৪টি, নাইরোবি ও দুবাই এবং বাসরা ও দুবাইয়ের মধ্যে সপ্তাহে ৩টি করে ফ্লাইট চলাচল করবে। ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ।

ভ্রমণে বিধিনিষেধের কারণে এমিরেটসে ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রবেশের জন্য নির্ধারিত শর্তাবলী পূরণ করতে হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তার জন্য যাত্রার প্রতিটি ধাপে বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে এই সংস্থা। প্রত্যেক যাত্রীকে বিনামূল্যে দেওয়া হচ্ছে হাইজিন কিট, এর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও ব্যাকটেরিয়ানাশক ওয়াইপস।

সরকারের নির্দেশক্রমে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণকারী সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। ফ্লাইট ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে সরকার নির্ধারিত ১৬টি হাসপাতালের যেকোনও একটিতে পরীক্ষার জন্য নমুনা দিতে হবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের