ঢাকার অদূরে নান্দনিক শিল্পকর্মে সাজানো অপূর্ব মসজিদ

নাসিরুল ইসলাম
০৪ নভেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৫

ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নান্দনিক সাউথ টাউন জামে মসজিদে রয়েছে অপূর্ব স্থাপত্যশৈলী। সুদৃশ্য এই স্থাপনা দেখে চোখ জুড়িয়ে যায়। সাউথ টাউন আবাসিক প্রকল্পে আধা বিঘা জমির ওপর বানানো এটি।

একতলা মসজিদটিতে প্রায় সাড়ে ৬০০ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর প্রধান ফটক তিনটি। দুই পাশে আছে আরও দুটি দরজা। চারপাশে দুই স্তরের অনেক জানালা দিয়ে ঢোকে দিনের আলো। পাখির চোখে দেখতে রাজপ্রাসাদ বা জমিদারদের অট্টালিকার মতো।

সাউথ টাউন এখনও জনবিরল এলাকা। চারদিকে শুধু বিস্তৃত মাঠ। এখানে নয়াভিরাম স্থাপনাটি নির্মাণে লেগেছে দুই বছর। এজন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

ঢাকার গুলিস্তান থেকে বাবুবাজার সেতু পেরিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে উঠে যেতে হবে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে নতুন কারাগারের সামনে ডান দিকে সাউথ টাউন প্রকল্প। আবাসন প্রকল্পটির মূল ফটক থেকে কয়েক মিনিট হেঁটে ভেতরে গেলেই চোখে পড়ে মসজিদ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী