সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ২৩:৫০আপডেট : ১১ নভেম্বর ২০২০, ২৩:৫১

ইউএস-বাংলার উড়োজাহাজ ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ চলাচল করে। এবার সিলেট-মাস্কাট-সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বেসরকারি এই বিমান সংস্থা। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযাগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 
আগামী ১৭ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার উড়োজাহাজ। গন্তব্যে পৌঁছাতে লাগবে তিন ঘণ্টা। 

মাস্কাট থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে ইউএস-বাংলার ফ্লাইট। ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলার বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করে টিকেট রিজার্ভেশন দেওয়া যাবে।

ইউএস-বাংলার উড়োজাহাজ বর্তমানে ইউএস-বাংলা প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট এবং বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে পরদিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় উড্ডয়ন করে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করে।
বুধ ও রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করে। মাস্কাট থেকে বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে এবং ভোর ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছায়।

ইউএস-বাংলার উড়োজাহাজ মাস্কাট ছাড়াও বর্তমানে ইউএস-বাংলা ঢাকা থেকে চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কাতারের রাজধানী দোহা এবং ভারতের দুই শহর কলকাতা ও চেন্নাই রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
বাংলাদেশে অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী