কক্সবাজার সৈকতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৮

বঙ্গবন্ধুর বালির ভাস্কর্য দু’পাশে সবুজের বুকে লাল বাংলাদেশের পতাকা। মাঝে বালি দিয়ে গড়া বিশাল একটি শিল্পকর্ম। ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেওয়ার একটি মুহূর্ত। হাত উঁচিয়ে রাখা জাতির জনকের মাথার ওপরে তাই লেখা, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

শিল্পকর্মটির একেবারে নিচে লেখা ‘সময়ের চেয়ে বিশাল তুমি’। এর আয়তন উচ্চতায় প্রায় ছয় ফুট ও প্রস্থ ১৪ ফুট। এটাই বাংলাদেশে বালির সর্ববৃহৎ ভাস্কর্য। এর দিকে তাকিয়ে আছে জাতির জনকের আরেকটি বিশাল মুখাবয়ব। মুজিববর্ষ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে তৈরি হয়েছে এগুলো।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ভাস্কর্য দুটি উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এগুলো দেখা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর প্রশাসনিকভাবে বিনষ্ট করে ফেলা হবে।

বঙ্গবন্ধুর বালির ভাস্কর্য কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় ভাস্কর কামরুল হাসান শিপনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ১০ শিক্ষার্থী ভাস্কর্য দুটি নির্মাণ করেছে। এজন্য প্রায় ১০ দিন লেগেছে তাদের। আর ব্যয় হয়েছে ৮ লাখ টাকা।

ভাস্কর্য দুটির নির্মাণকাজ তত্ত্বাবধান করেছে ‘ব্র্যান্ডিং ক·বাজার’। সংগঠনটির সমন্বয়ক ইশতিয়াক আহমদ জয় বলেন, ‘পৃথিবীর সেরা নেতাদের অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মাধ্যমে তাকে তুলে ধরতেই এই বালির ভাস্কর্য।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী